১ অক্টো, ২০১৩

কবিতা - মৌ সেন

0 কমেন্টস্
দিদিমনি
মৌ সেন



শরতের আকাশে চোখ রেখেছো?
স্তূপ মেঘ নানা ছবি একে চলেছে ঘন নীল ক্যানভাসে।
কবি মন তোমার –
তুমি পড়াচ্ছো ছেলেদের - 'দেশের উন্নতি '।
ছেলেরা হাঁ করে তাকিয়ে আছে তোমার দিকে।
তুমি বোঝাচ্ছো দেশের মানুষের খিদে পায় -
ছেলেরা হা করে খাচ্ছে তোমার চোখ, মুখ, ঢালু জমি .......
তুমি বলছো - "প্রতি হাত কাজ চায় " -
ছেলেদের হাত ঘেমে উঠছে ।
তুমি আর কবে বুঝবে যে ‘শরত আসছে ‘–
ছেলেরা বড় হচ্ছে শরতের আলোয়।

কবিতা - সায়ক চক্রবর্তী

2 কমেন্টস্
অন্য সুর
সায়ক চক্রবর্তী


উৎকণ্ঠাও একদিন শেষ হয়ে যাবে।
কাশফুল চোখে লেগে থাকবে,
মাপমত আনন্দ-পরন পরে নিয়ে
এলোমেলো হয়ে যাওয়া যাবে।

দিনভর হুল্লোড় শেষে বাড়ির ঠিকানা হারিয়ে
ফেলে যদি কেউ, তাকে খুঁজে পাবে রাস্তায়
বিলিয়ে দিচ্ছে বিগত বিষণ্ণমুখো দিন।

শুধু, হুল্লোড় শেষে পাশ কাটিয়ে চলে যাবে
অপরিবর্তিত শুকনো মুখের ছায়া,

ওরা বিপন্নতার গান গায়।