১৪ আগ, ২০১৪

উৎপল ত্রিবেদী

0 কমেন্টস্


রবীন্দ্রনাথ


 (১)
তোমাকে চন্দন দেবো
তোমাকে ফাগুন
তোমাকে প্রনাম দেবো               
তোমাকে আগুন!
(২)
তোমার জন্যে একটা নদী
ছুটছে পাগল পারা
তোমার জন্যে একলা বাউল
বাজাচ্ছে একতারা
তোমার জন্যে একটা স্বদেশ
উদাস আলোর নীচে
তোমার জন্যে মতসজীবন
সাঁতার কাটছি মিছে।

রবিশঙ্কর মাজী

0 কমেন্টস্


হে নজরুল...


হে বিদ্রোহী কবি নজরুল,
আজও শেষ হয়নি তোমার বিদ্রোহের !
হে সাম্যবাদী নজরুল,
আজও জয় হয়নি সাম্যবাদের !
আজও নব্য সাহেবের লাথি খায়কুলিরা,
আজও গাড়ি চাপা পড়ে মরে তারা !
মসজিদ্ মন্দিরের মৌলবি পূজারী,
আজো দূর দূর করে তাড়ায় ভিখারী!
চেঙ্গিস ,গজনি, মামুদ,কালাপাহাড়ের
ঘুম ভাঙেনি আজও তাদের !
আসেনি এখনও তোমার ডাকে তারা !
ভেঙে ফেলতে অন্যায় অত্যাচারের কারা !
আজও মাথার ঘোমটা ছিঁড়ে ফেলে
শিকল ভেঙে বেরিয়ে আসার চেষ্টায় নারী,
ক্রমাগত নির্যাতিত নিপীড়িত বঞ্চিত
ঝরায় অফুরান অশ্রু বারি !
ফুলে ফুলে ঢাকা তোমার কবর,
তুমি কি শুনতে পাওকবি ?
শোষিত মানুষের আর্তনাদের খবর ?