২৩ মে, ২০১৪

পাপিয়া গাঙ্গুলী

অণুকবিতা
পাপিয়া গাঙ্গুলী


১
আঁজলা ভরে ঠোঁট তুলে নিলে ,
শুককীট হয়ে যায় প্রজাপতি
আর পলাশ রাঙ্গা লাজুক উত্তাপে
নামে অকাল বসন্ত

২
নিস্তব্ধতার এক রহস্য থাকে
ওরনা ঢেকে, গোলাপী গল্পরা ...
অদৃশ্য হাতছানি দেয়

৩
দুহাত বাড়ালে,
বুকের মাঝে যতটুকু জমি
ততটুকু লিখে দিও আমার নামে

৪
কিছু মুহূর্ত উড়ে বেড়ায়,
কুঁচো কাগজের মতো-
মন খারাপি হাওয়ায়

৫

মন খারাপ তুমি
পাপোষে
পা মুছতে জাননা !

2 কমেন্টস্:

mayukhd বলেছেন...

Khub bhalo laglo...

Mayukh

Papia বলেছেন...

Dhonnyobaad Mayukh.

একটি মন্তব্য পোস্ট করুন