কবিতা - শ্যাম রয়
আগমনী
শ্যাম রয়
তৃষিত চাতক , ব্যাকুল নয়ন
মুদিত কমল পানে
উদিত ভানুর স্নিগ্ধ কিরণ
হৃদয়ে দিশা আনে ,
আগমনীর আহ্ববানে
মাতল ভুবন তানে ,
কলের বাঁশি স্তব্ধে চিন্তা
ক্ষুধা , তৃষ্ণা নিবারনে ...
দোদুল্যামান কাশের বনে
অসুর বধের ক্লান্তি ,
শিউলি সনে প্রণমি মাগো
এনো গো ধরায় শান্তি......।।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন